www.rangpur.ca

  হোমকানাডাসংবাদজেলা পরিচিতিভ্রমণসাহিত্য-সংস্কৃতিকীর্তিমানঅমর যারাসহায়তা১৯৭১যোগাযোগ  

আমাদের সংবাদ

 
 

রংপুরের মেয়ে রেজওয়ানা হক এর সাফল্য
দ্বি-মাত্রিক নামে টরোন্টো ভিত্তিক একটি কালচারাল অরগানাইজেশন দ্বি-মাত্রিক স্টার-২০০৯ নামে একটি প্রতিযোগিতার আয়োজন করে যা এপ্রিল ২০০৯ এ শুরু হয় এবং বিভিন্ন ধাপে অনুষ্ঠিত হয়ে তা ২০শে জুন ২০০৯ এ “মোনার্ক পার্ক কলেজিয়েট স্কুল” এ চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিটি পর্বে বিচারকদের প্রদত্ত নাম্বার ও দর্শকদের কাছে প্রাপ্ত ভোটে এর মাধ্যমে বিজয়ী নির্ধারন করা হয়। চুড়ান্ত পর্বে রেজওয়ানা হক সামিনী চৌধুরীর গাওয়া “আমার মাঝে নেই এখন আমি” গানটি গেয়ে দর্শকদের নিকট সর্বোচ্চ ভোট এবং বিচারকদের কাছে প্রদত্ত নাম্বার পেয়ে মাত্র অর্ধেক নাম্বার বিস্তারিত

 
 

বীরপ্রতীক তারামন বিবিকে এক একর জমিসহ আধাপাকা বাড়ি প্রদান
মুক্তিযুদ্ধে সম্মুখসমরে অংশ নেয়া নারী মুক্তিযোদ্ধা বীর প্রতীক তারামন বিবিকে এক একর জমিসহ একটি আধাপাকা নতুন বাড়ি হস্তান্তর করেছে সরকার। রোববার বিকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি এম তাজুল ইসলাম আনুষ্ঠানিকভাবে তারামন বিবির কাছে জমির দলিল ও বাড়ির চাবি হস্তান্তর করেন। দলিল ও চাবি হাতে পেয়ে তারামন বিবি বলেন, আমার স্বপ্ন পূরণ হলো। আমি চাই, সরকার যেন অন্য অসহায় ও দরিদ্র মুক্তিযোদ্ধাদের জমি ও বাড়ি দিয়ে পুনর্বাসন করে। বিস্তারিত

 
 

রংপুরের টুপি যাচ্ছে মধ্যপ্রাচ্যে (স্বাবলম্বী হয়েছেন ১৫ হাজার মহিলা)
রংপুরের টুপি এখন ওমানসহ মধ্যপ্রাচ্যর বিভিন্ন দেশে রফতানি করা হচ্ছে আর এতে গ্রামের প্রায় ১৫ হাজার মহিলার কর্মসংস্থান
হয়েছে। তাদের আর এখন মঙ্গার কবলে পড়তে হয়না। থাকতে হয়না অনাহার-অর্ধাহারে। জানা গেছে, রংপুর কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের খোপাতি গ্রামের হাফেজ আবদুল আউয়াল (৫০) চাকরি করতেন সিলেট টেক্সটাইল জামে মসজিদের ইমাম হিসাবে। পরে বদলি হয়ে আসেন কুড়িগ্রাম টেক্সটাইল মিলে। বিস্তারিত

 
 

রংপুর বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ শনিবার রংপুর বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, "রংপুরসহ এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হল। উচ্চ শিক্ষার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হল।"
এ বছরের ফেরুয়ারি মাসে রংপুরে উপদেষ্টা পরিষদের বৈঠকে এখানে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত গ্রহণের কথা উল্লেখ করে তিনি বলেন,
বিস্তারিত

 
 

সব সঞ্চয় দিয়ে সেবা করেন গাইবান্ধার কামরুল
গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ভগবানপুর গ্রামের রাজা মিয়ার (৫২) একসময় কোনো জমি ছিল না। অন্যের জমিতে কামলা খেটে কোনো রকমে সংসার চালাতেন। এক বেলা খাবার জুটলেও আরেক বেলা জুটত না। তবে সেসব পাঁচ বছর আগের কথা। এখন রাজা মিয়ার ঘরে সারা বছরই চাল থাকে, কামলাও খাটতে হয় না। এটা সম্ভব হয়েছে একটি ট্রাস্টের কল্যাণে। ট্রাস্টেরে জমি বর্গা চাষ করে অবস্থা ফিরিয়েছেন রাজা মিয়া। বিস্তারিত

 
 

রংপুরের মেয়ে ঝিলিক হলেন চ্যানেল আই সেরা কণ্ঠ
বিচারকদের সামনে শেষবারেরে মতো গাইতে এসে ঝিলিক গেয়েছিলেন ও কি ও বন্ধু কাজল ভোমরা রে গানটি। গান শেষে বিচারকের আসনে বসে থাকা রুনা লায়লার মন্তব্য ছিল, তোমর গান শুনে ভ্রমর যেতে পারে না, আসবেই! এই মন্তব্যের যোগ্য যে ঝিলিক তা বোঝা গেল কিছু সময়ের মধ্যেই। গতকাল শনিবার রাতে চূড়ান্ত বিজয়ী হয়ে রংপুরের মেয়ে ঝিলিক (জানিত আহমেদ ঝিলিক) প্রমাণ করলেন, গান শুনিয়ে মন হরণের যথেস্ট যোগ্যতা তাঁর আছে। বিস্তারিত

 
 

ড. এম এ ওয়াজেদ মিয়ার বর্ণাঢ্য জীবন
বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী ড. এম এ ওয়াজেদ মিয়া ১৯৪২ সালের ১৬ ফেব্র"য়ারি রংপুর জেলার পীরগঞ্জ থানার ফতেপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম আব্দুল কাদের মিয়া ও মাতা মরহুমা ময়জুনেসার চার পুত্র ও তিন কন্যার মধ্যে তিনি ছিলেন সর্ব কনিষ্ঠ। গ্রামের প্রাইমারি বিদ্যালয়ে চতুর্থ শ্রেণী ও পীরগঞ্জ থানার হাইস্কুলে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত অধ্যয়ন শেষে তিনি ১৯৫২ সালে রংপুর শহরের সরকারি জেলা স্কুলে সপ্তম শ্রেণীতে ভর্তি হন। ১৯৫৬ সালে এই স্কুল থেকে ডিস্টিংশনসহ ম্যাট্রিকুলেশন পাস করেন। বিস্তারিত

 

শোক সংবাদ আফরোজা ফেরদৌস রুমা (৩৯) দীর্ঘ দশ মাস ঘাতক ব্যাধি ক্যান্সারের সাথে যুদ্ধ করে গত ১০ই ডিসেম্বার ভোর ৩টা ৩৫ মিনিটে স্কারবোরো জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন) জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে ভূগোল বিষয়ে মাস্টার্স রুমা গত তিন বছর যাবত স্বামী জুলফিকার মাসুম, দুই মেয়ে ইপসা ও নিয়ন্তাকে নিয়ে টরন্টোতে বসবাস করছিলেন । ১১ই ডিসেম্বার বাদ জোহর নাগেট মসজিদে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হয় ও Beech wood Cemetery তে মরহুমাকে সমাহিত করা হয়। মাসুম ভাই ও বোন রুমার বাড়ী বাংলাদেশের নীলফামারী জেলায় ১৩ই ডিসেম্বার শনিবার ড্যানফোর্থ ও ভিক্টোরিয়া পার্ক ইন্টারসেকশনের কাছে বায়তুল আমান মসজিদে বাদ মাগরিব আফরোজা  ফেরদৌস-এর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয় উক্ত দোয়া অনুষ্ঠানে কমিউনিটি নেতৃবৃন্দসহ এই শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহানুভূতিশীল অনেকে উপস্থিত ছিলেন আফরোজা ফেরদৌস রুমাকে নিয়ে স্মৃতি কথা (ক্লিক করুন)

 

copyright © 2008. All rights reserved. Powered by - e-Palki.com